বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

বরিশালে ৪০০ পিস ইয়াবাসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল: বরিশালে পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গতকাল শুক্রবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের রাজ্জাক স্মৃতি কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার একটি খাবার হোটেল থেকে শিল্পী বেগম (২৮) নামে এক নারীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। শিল্পী ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এর আগে নগরের কালুশাহ সড়কের মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আওলাদ হোসেন মোল্লা (৫১) ও নিউ সার্কুলার রোডের আব্দুল জলিল শিকদারের ছেলে মো. দেলোয়ার হোসেনকে (৩০) আটক করা হয়। এ সময় তাদের কাছে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাওয়া যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ