বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

গৃহবধূর শ্লীলতাহানি, ২ যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী: ফেনীতে গৃহবধূর শ্লীলতাহানি ও স্বামীকে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার এ নিয়ে সংবাদ প্রকাশের পর সন্ধ্যায় সোনাগাজীর উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উত্তর চরসাহাভিকারী গ্রামের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাইয়ুম রাসেল (২৬) ও যুবলীগ নেতা এমরান হোসেন (২৫)। তাদের বাড়ি উত্তর চরসাহাভিকারী গ্রামে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে কাজীরহাট স্লুইচগেট এলাকায় বসুরহাটে এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে বেড়াতে আসেন। পরে তারা নদী পার হওয়ার জন্য নৌকায় ওঠেন। এ সময় যুবলীগ নেতা রাসেল ও এমরান হোসেন নৌকায় গিয়ে ওই গৃহবধূ এবং তার স্বামীকে জোর করে নৌকা থেকে নামান। পরে পাশের একটি বাড়িতে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূর শ্লীলতাহানি করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, কানের দুল, ২টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রাতে গৃহবধূ মাকসুদা আক্তার দুই যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ