বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে আগামী বৃহস্পতিবার সিলেট থেকে রোডমার্চ করবে ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ’ নামক সংগঠন।

এ উপলক্ষে, আজ মঙ্গলবার নগরীর একটি হোটেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান ও রোডমার্চের আহ্বায়ক সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, অসহায় রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের দায়িত্বশীল হতে হবে।

২১ ও ২২ সেপ্টেম্বর সিলেট সহ দেশবাসীকে রোডমার্চ  সফল করে মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম সমন্বয়কারী মাওলানা মুশাহিদ দয়ামিরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর, মুহাম্মদ রুহুল আমীন নগরী ,মুফতী মুতিউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মতিউর রহমান প্রমুখ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ