শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সরিষাবাড়ীর মেয়র নিখোঁজ, ফেসবুকে রহস্যজনক স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন জামালপুরের সরিষাবাড়ী পৌরমেয়র রুকুনুজ্জামান রুটন (৪২)। তিনি সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের বাসিন্দা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা পৌরসভার সভাপতি।
নিখোঁজের ভাই সাইফুল ইসলাম জানান, সোমবার আনুমানিক সকাল ৯টায় দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর নিজ বাসা থেকে নিখোঁজ হন রুকুনুজ্জামান রুটন ।
নিখোঁজ হওয়ার আগে তিনি তার ফেসবুক রহস্যজনক স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, তোমাদের এই ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবো না। তোমাদের এই ভালোবাসার কাছে মনে হয় আমি হেরে গেলাম আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তারপরেও বলতে চাই "ভালোবাসি ভালোবাসি " এই ভালোবাসা নিয়েই সব কিছু জয় করতে চাই এবং এই ভালোবাসা নিয়েই মরতে চাই। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান যে আমাকে হত্যা করা হলেও ‘তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’
সাইফুল ইসলাম আরো জানান, রুকুনুজ্জামান  তার দেহরক্ষীকে সঙ্গে না নিয়ে সকাল ৯টার দিকে বাসা থেকে বের হন। এরপর তার সরকারি মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
সারাদিন তাকে তার আত্মীয়-স্বজন ও তার বন্ধুদের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজেও পাওয়া যায়নি। পরে সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উত্তরা পশ্চিম থানার ওসি, তদন্ত আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়র রোকুনুজ্জামান নিখোঁজের ঘটনায় তার বড় ভাই থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ