সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

মিয়ানমারের দুর্বৃত্ত সরকার শিগগির বধ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মিয়ানমারের দুর্বৃত্ত সরকার সে দেশের মানুষের ওপর নির্যাতন করছে। অনেক হত্যাযজ্ঞ চালাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে বাধ্য করছে। তবে এ সংকট বেশি দিন থাকবে না।

অর্থমন্ত্রী বলেন, দুর্গাপূজা চলছে, অসুরের বধ হবে। সেই সঙ্গে মিয়ানমারের অসুরও বধ হবে। দূর হবে সংকট।

তিনি আরও বলেন, একসময় দুষ্ট লোক হিসেবে শুধু অসুর ছিলেন। কিন্তু এখন অসুরের অভাব নেই। জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরাও অসুর।

মন্ত্রী আজ পূজামণ্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ