আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আমাদের সীমান্তবর্তী, প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকানে ঘটছে সাম্প্রতিককালের ভয়াবহ গণহত্য ও মানবতাবিরোধী অপরাধ। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতৃবৃন্দকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও মানবতার পক্ষে জোরালো ভূমিকা পালন করতে হবে। মুসলিম সংখ্যালঘুদের ওপর নৃশংস গণহত্যা পরিচালনার দায়ে এবং মানবতার বিরোধী অপরাধের কারণে থেইন সেইন সরকার ও অন সান সূচিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ নিতে হবে।
তিনি একটি মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারের কাছে আহবান জানান, সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে অবিলম্বে মায়ানমার সরকারের গণহত্যা ও অত্যাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রোহিঙ্গাদের সে দেশে ফেরৎ পাঠাতে আন্তর্জাতিকভাবে মায়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করুন।
কেন্দ্রীয় মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আরকানের স্বাধীনতা ছাড়া রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ হবে না। তিনি বলেন, মিয়ানমারে মুসলমানদের উপর সরকারি বাহিনী ও মগদস্যুদের চলমান নৃশংস হামলা ও গণহত্যা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে।
অন্যদিকে মিয়ানমার সরকার বার বার বাংলাদেশের আকাশ সীমালঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এমন অবস্থায় আমাদের বসে থাকলে চলবে না, আমাদে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে মিয়ানমার সরকারকে উচিৎ জবাব দিতে হবে এবং আরকানের মুসলমানদের বাচাঁতে আরাকানকে স্বাধীন করতে হবে।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, মিয়ানমারের সরকার ও বৌদ্ধদের কাছে মানবিকতা বলতে কিছুই নেই। তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বতম হত্যাকান্ড চালিয়ে মানবাধিকার ভুলুণ্ঠিত করেছে। মানবতার শত্রু মিয়ানমারের জালেম সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপ