বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

বার্মায় পৃথক আবাসভূমিতে রোহিঙ্গাদের পুনর্বাসন করতে হবে: মুগদা থানা উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মুগদা থানা ইমাম উলামা পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, বৌদ্ধ সন্ত্রাসী সুচি ও সামরিক জান্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ বিতাড়িত রোহিঙ্গাদের স্বীয় মাতৃভূমির পৃথক আবাসভূমিতে নাগরিকত্ব দিয়ে বসবাসের ব্যবস্থা করতে হবে।

গতকাল মুগদা থানা ইমাম উলামা পরিষদের উদ্যোগে রোহিঙ্গা ইস্যূতে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা তাফাজ্জল হোছাইন মিয়ানমার সরকারপ্রধান সন্ত্রাসী সুচি ও সামরিক জান্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

তিনি বিতাড়িত রোহিঙ্গা মুসলমানদেরকে স্বীয় মাতৃভূমির পৃথক আবাসভূমিতে নাগরিকত্ব দিয়ে শান্তিরক্ষী বাহিনীর পূর্ণ নিরাপত্তায় বসবাসের ব্যবস্থা করার আহ্বান জানান।

মাওলানা তাফাজ্জল হোছাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুফতী নূর মোহাম্মাদ আজিজীর পরিচালনায় মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, খতীব মুফতী এহসানুল হক জিলানী, খতীব মাওলানা মেরাজুল হক মাজহারী, প্রিন্সিপ্যাল মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মুফতী মীজানুর রহমান, খতীব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, খতীব মাওলানা নুরুল আমীন আল ফরিদী, সংগঠনের সেক্রেটারী মাওলানা শফীকুর রহমান মাজহারী, খতীব মাওলানা রাশেদ ইমাম, খতীব মাওলানা ইয়াছিন নোমানী, খতীব মুফতী মাহমুদুল হাসান, মুফতী জোবায়ের, মুফতী শাকীল, মাওলানা আব্দুল কাদের, মাওলানা তাফাজ্জল হোছাইন, খতীব মাওলানা শামছুদ্দীন ও মুফতী ফয়জুল্লাহ প্রমুখ।

Image may contain: 21 people, crowd

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মান্ডা ছাতা মসজিদ থেকে শুরু হয়ে মুগদা বাশার টাওয়ার কেন্দ্রীয় মসজিদ ও কমিশনার গলি হয়ে মুগদা হাসপাতাল সংলগ্ন মুগদা আইডিয়াল স্কুলের সামনে সমবেত হয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ