বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে মসজিদপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

ওই বাড়িটির মালিক যশোর জেলা স্কুলের শিক্ষক হায়দার আলি। তিনি জানান, তার বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকে। তিনি পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। রবিবার দিবাগত রাত ৪টার দিকে তিনি তার আত্বীয়ের কাছ থেকে জানতে পারেন, জঙ্গি আস্তানা সন্দেহে তার বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হায়দার আলি আরও জানান, পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তাতে করে তার বাড়ির পশ্চিম পাশের ভাড়াটিয়া মশিউর রহমান ও তার পরিবারকে সন্দেহ করছে পুলিশ। মশিউর রহমান তার স্ত্রী ও ৩ সন্তান নিয়ে সেখানে ভাড়া থাকতেন। তিনি একটি হার্বাল কম্পানিতে চাকরি করতেন।

এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান সাংবাদিকদের জানান, সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। তাদের ধারণা এই বাড়িতে জঙ্গি অবস্থান করছে।

পুলিশ ওই এলাকায় সাংবাদিকসহ কাউকে ঢুকতে দিচ্ছে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ