বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

মান্ডা খালে শিশু নিখোঁজ, ১৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খালে পড়ে হৃদয় নামে তিন বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। তবে ১৬ ঘণ্টা ফায়ার সার্ভিসের চেষ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে ওই খালে পড়ে যায় হৃদয়।

সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে উদ্ধারে কাজ চলছে।

তিনি বলেন, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

উদ্ধার কাজে সহযোগিতা করছে মুগদা থানা পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ