বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর শহরতলীর পাগলাদহ এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার সন্ধ্যার পর থেকে বাড়িটি ঘেরাও করে রাখা হয়।

বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সৃষ্টিকারী ব্রিজের কাছাকাছি ওই বাড়িটির অবস্থান। ঘটনাস্থলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।

গণমাধ্যম কর্মীরা বাড়ি থেকে খানিকটা দূরে অবস্থান করছেন। ওই বাড়িটি মোজাফফর নামে এক ব্যক্তির বলে প্রাথমিক খবরে জানা গেছে।

পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে। কিছু সময়ের মধ্যে বিস্তারিত জানানো হবে।

প্রাথমিকভাবে তিনি জানান, বগুড়া ডিবি, পুলিশ হেডকোয়ার্টারের সদস্য, গোয়েন্দা পুলিশ, সোয়াট, যশোর পুলিশ এবং বিস্ফোরক ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়-সাতটি টিম বাড়িটি ঘিরে রেখেছে। তবে বাড়ির মধ্যে কে বা কারা অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ