বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধ ও অযৌক্তিক কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে ট্রাক, কাভার্ডভ্যান, ট্রেলার ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

আজ ২৯ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রামে নগরীর শুভপুর বাসস্ট্যান্ডে এক সমাবেশে সংগঠনের আহবায়ক চৌধুরী জাফর আহমদ রোববার ও সোমবার টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিলেন।সেই ঘোষণার জের ধরে আজ সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।

চৌধুরী জাফর আহমদের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পণ্য পরিবহনের সময় মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের নামে মাত্রাতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া পথে পথে পুলিশের চাঁদাবাজি, ৫০০ টাকার পরিবর্তে চট্টগ্রাম সিটি করপোরেশনকে ১০ হাজার টাকা কর দিতে বাধ্য করা হচ্ছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ