বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ছোট ভাইয়ের হাতে খুন বড় ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার রাত ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুরের কাঙালীবাড়ীতে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি গোয়াসপুর গ্রামের মকবুল আলীর বড় ছেলে শিবুল আহমদ (২৭)।

এসময় শিবুলের স্ত্রী আলিফা বেগম (২৩) গুরুতর আহত হন।এ ঘটনায় শিবুলের ছোট ভাই ঘাতক রিপন আহমদ (১৮) পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে শিবুল আহমদের সাথে তার ছোট ভাই রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন উত্তেজিত হয়ে শিবুলকে ধারালো অস্ত্র বটি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় শিবুলের স্ত্রীকে ঘাতক রিপন কোদাল দিয়ে আঘাত করলে স্থানীয়রা তাকে আশংখাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনা সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক রিপনকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহত ব্যক্তি এক সন্তানের জনক ও সিএনজি চালক বলে জানা গেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ