বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কিশোরগঞ্জে সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঢাকি ইউনিয়নের চারগ্রাম এলাকায় পাটিবাঁধ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তিন ভাইসহ পাঁচজননিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চারিগ্রামের আব্দুল আজিজের তিন ছেলে ফরগিস মিয়া (৫৫), মাখন মিয়া (৪২) ও মাসুম মিয়া (৩৫) এবং একই এলাকার সুজন মিয়ার ছেলে রাজীব মিয়া (২৮) ও আইয়ুব আলীর ছেলে মকবুল (২৮)।

আহতদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে চারিগ্রামের একটি খালে পাটিবাঁধ নির্মাণ ও জলমহাল দখল নিয়ে স্থানীয় পল্লব ও ছোলেমান গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ওই পাঁচজন মারা যান। এতে আহতহন উভয়পক্ষের অর্ধশতাধিক লোক।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ