শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

সৌদিতে আত্মসাৎ হওয়া ১০০ বিলিয়ন ডলার উদ্ধারে ২০১ জনকে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মোজেব জানিয়েছেন, গত কয়েক দশকে কৌশলগত দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে কমপক্ষে ১০০ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করা হয়েছে। এসব অর্থ উদ্ধারের জন্য অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

সৌদি আরবে নব গঠিত দুর্নীতি কমিশন গত সপ্তাহে ২০৮ জন ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের সাত জনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া গেলে ছেড়ে দেয়া হয়। এছাড়া ২০১ জনকে আটক রেখেছে সৌদি কর্তৃপক্ষ।

জানা যায়, দুর্নীতি বিরোধী অভিযানের শুরুতেই ১১ যুবরাজ, চারজন মন্ত্রী, বেশ কয়েকজন ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ধনাঢ্য ব্যবসায়ী প্রিন্স ওয়ালিদ বিন তালাল, প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ এবং তার ভাই প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ।

শেখ মোজেব বলেন, এদের বিরুদ্ধে অপরাধের শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। তবে চলমান এই অভিযানে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়ছে না। শুধুমাত্র ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টই জব্দ করা হচ্ছে বলে জানান তিনি।

সৌদি সরকার এ পর্যন্ত ১৭০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। সর্বোচ্চ দুর্নীতি বিরোধী কমিটি খুব দ্রুততার সঙ্গে এ বিষয়ে কাজ করছে।

গত শনিবার গ্রেফতার হওয়া যুবরাজ ও উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, ঘুষ লেনদেন, চাঁদাবাজি ও সরকারি অফিসকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ