বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

গাঁজাসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাঁজাসহ গ্রেফতার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের। গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে নিজের ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সাবের রেজা আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার খায়েরের বিরুদ্ধে নাশকতা বিভিন্ন অভিযোগের একাধিক মামলা রয়েছে।

কিছুদিন আগে তিনি জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এসময় গুঞ্জন ওঠে, মামলা থেকে বাঁচতে জামায়াত ছেড়ে ক্ষমতাসীন দলে ভিড়েছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ