বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

রংপুরের ঘটনায় টিটু রায়কে আটক করেছে ‍পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: 

কিছু ‍দিন আগে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে টিটু রায়কে আটক করেছে পুলিশ।
নীলফামারীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

আটক টিটু রংপুরের পাগলাপীর শলেয়া শাহ এলাকার মৃত খগেন চন্দ্র রায়ের ছেলে।

রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটূক্তিমূলক ‘ফেসবুকে’ একটি পোস্ট দেয়া কেন্দ্র করে কয়েক দিনের উত্তেজনার চলে।

গত শুক্রবার রংপুরের পাগলাপীর এলাকায় মুসল্লিদের সড়ক অবরোধ ও বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হন। এ সময় বিক্ষোভকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করেন।

স্থানীয়রা ওই ফেসবুকের স্ট্যাটাসের জন্য টিটু রায়কে দায়ী করলেও ভিন্ন রকম দাবিও করছেন অনেকে। টিটু রায়কে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত দোষী সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন ডিআইজি ফারুক।

এদিকে হামলা ও আগুন দেয়ার ছয় মামলায় মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩০ জন। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ