বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৭ জনের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :

গাজীপুরের একটি আবাসিক হোটেলে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ১৪ তরুণী ও যৌণকর্মী এবং ৩ খদ্দেরসহ মোট ১৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পর প্রত্যেককে ১৫দিন করে কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে আদালত।

গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই-খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার হোটেল এশিয়াসহ কয়েকটি আবাসিক হোটেলে সরকারী আদেশ অমান্য করে অসামাজিক কার্যকলাপ হচ্ছে।

এমন গোপন খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে অভিযান চালায়। এসময় হোটেল এশিয়া থেকে ১৪জন তরুণী ও যৌণকর্মী এবং ৩ জন খদ্দের ও দালালসহ মোট ১৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় অভিযানের খবর পেয়ে আশেপাশের হোটেল রাজধানী ও ময়নামতিসহ অন্যান্য হোটেলগুলো তালাবদ্ধ করে সেখান থেকে হোটেল কর্মচারীরাসহ যৌণকর্মী ও খদ্দেররা পালিয়ে যায়। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আদালত এসময় হোটেল ভবন মালিককে সতর্ক করে দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ