বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

চট্টগ্রামে ৬ বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম

চট্টগ্রামের বাশখালীর উপজেলার সামাজিক ও দ্বীনি সংগঠন ‘সরল দাওয়াতুন্নবী সা. সংস্থা’র দুইদিন ব্যাপী ১৭তম ইসলামী মহাসম্মেলনে ৬বৌদ্ধ ধর্মাবলম্বী স্বেচ্ছায় সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করার খবর পাওয়া গেছে।

তারা সম্মেলনে এসে নিজ উদ্যোগে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে তাদের কালেমা পাঠ ও ইসলামী নামকরণ এবং ইসলামের মৌলিক বিষয়ে ধারণা দেয়া হয়।

জানা গেছে, তারা মহেশখালীর অধিবাসী। প্রায় এক বছর ধরে তারা বাশখালীর সরলে বসবাস করছিল। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গত রমজানে রোজা পালন ও তারাবি নামাজ আদায় করেছে বলেও জানান তারা।

এ প্রসঙ্গে সরল দাওয়াতুন্নবী সা. সংস্থা নওমুসলিম পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর সংগীত শিল্পী আসহাবুদ্দীন আল আজাদ বলেন, ‘আমরা সম্মেলন ও এলাকাবাসীর পক্ষ থেকে ছয় নওমুসলিম ভাই-বোনদের মোহাজির হিসেবে নগদ ২৩ হাজার ১০০ টাকা হাদিয়া তুলে দিয়েছি। তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার ইচ্ছাও আছে আমাদের।

ইসলাম ধর্মগ্রহণকারীরা হলেন, মোহাম্মদ আবদুল্লাহ (স্বামী)- পূর্বনাম মনু বড়ুয়া; আমেনা বেগম (স্ত্রী) পূর্বনাম প্রমিতা বড়ুয়া; রহিমা বেগম পূর্বনাম পূজা বড়ুয়া; করিমা বেগম পূর্বনাম রিজা বড়ুয়া; ছালেহা বেগম পূর্বনাম রিমা বড়ুয়া; রাশেদা বেগম পূর্বনাম রিতাপর্ণা বড়ুয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ