বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

চট্টগ্রামে ৭০ টন বিষাক্ত শুঁটকি ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ৭০ টন বিষাক্ত শুঁটকি ধ্বংস করেছেন র‌্যাবের  ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকায় অবৈধভাবে পরিচালিত এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাছ ও মুরগির খাবার হিসেবে তৈরি এসব শুঁটকি ধ্বংস করা হয়।

সেইসঙ্গে এসব শুঁটকি মজুদ করার দায়ে আবদুল আলিম ওরফে আলম মাঝি নামে একজনকে এক মাসের কারাদণ্ডাদেশও দেন আদালত।র‌্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মুরাদ আলী জানান, পরিবেশ দূষণ করে বিভিন্ন সামদ্রিক মাছের উচ্ছিষ্টাংশ দিয়ে নোংরা পরিবেশে অবৈধভাবে মাছ ও মুরগির খাবার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল। এলাকার পরিবেশ দূষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব মালামাল জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি আলম মাঝিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ করে বিভিন্ন সামদ্রিক মাছের উচ্ছিষ্টাংশ দিয়ে নোংরা পরিবেশে অবৈধভাবে মাছ ও মুরগির খাবার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল।

এলাকার পরিবেশ দূষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব মালামাল জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি আলম মাঝিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ