বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনার বেড়ায় সবুজ মণ্ডল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দুর্গম ঢালার চরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢালার চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী জানান, নিহত সবুজ স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং তার সমর্থক ছিলেন। তিনি ঢালার চর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকমান মণ্ডলের ছেলে।

তিনি আরো জানান, রাত ৮টার দিকে সবুজ নিজ গ্রামের ছাইসোবা খানকার কাছে চায়ের দোকানের সামনে বসে চা পান করছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত এসে তাকে লোকজনের মধ্য থেকে ধরে নিয়ে যায় এবং চায়ের দোকানের পাশেই গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে আমিনপুর থানার ওসি সুকুমার মোহন্ত বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ