বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাঁশখালীতে ইশা ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর মুহাম্মদ নুরী
বাঁশখালী থেকে

২৫ নভেম্বর বিকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঁশখালী চাম্বল ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতি সভা চাম্বল মাদরাসা সংলগ্ন জামে মসজিদে ছাত্র নেতা মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মিশকাত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবরচিত কুফুরি সংবিধানের পরিবর্তে বিশ্ব সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার আলোকে আমরা এ সমাজ গড়তে চাই। জুলুম-নির্যাতন,দুর্নীতি-দুঃশাসনের অক্টোপাশে বন্দী এ সমাজকে মুক্ত করে ন্যয় ও ইনসাফের রাজ্য কায়েম করতে চাই।

আল্লাহর এই জমিনে খোদাদ্রোহী সকল তাগুতের দম্ভ চূর্ণ করে তাওহীদের কালিমাখচিত বিজয় পতাকা উড়াতে চাই। মুছে ফেলতে চাই অতীতের কলংকময় অধ্যায়গুলো। গড়তে চাই নতুন সমাজ।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার ছত্র ও যুব বিষয়ক সম্পাদক নুর মুহাম্মদ নুরী, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ হিফজুর রহমান, মুহাম্মদ রেজাউল করীম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ