বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাকুন্দিয়ায় অটো রিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া  প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার নীচে চাপা পড়ে আবদুল গণি (৯০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবদুল গণি পৌর এলাকার লক্ষীয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে বৃদ্ধ আবদুল গণি পাকুন্দিয়া পৌরসদর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে বরাটিয়া এলাকায় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ