মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

মেহেরপুরে পাসপোর্ট অফিসের দালালকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মেহেরপুর শহরের শিশুবাগানপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের দালাল আব্দুর রাজ্জাককে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩ ডিসম্বর) রাত সাড়ে আটটার দিকে শিশুবাগানপাড়া এলাকার একটি মাঠের মধ্যে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক শহরের ওই এলাকার ওমর আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী সীমা খাতুন সাংবাদিকদের জানান, রাত আটটার দিকে ৩/৪ জন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই খবর আসে তাকে হত্যা করা হয়েছে।

ওসি জানান, তার শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন এবং গলা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যার কারণ উদঘাটন বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ