মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতাপল্লী বন্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার পতিতাপল্লী কেন বন্ধ করা হবে না এবং তাদের পুনর্বাসন কেন করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বোরহান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

টাঙ্গাইল পৌর এলাকায় অবস্থিত টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমির কুদরত-ই-এলাহী খান কান্দাপাড়া পতিতাপল্লী বন্ধ এবং পতিতাদের পুনর্বাসনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, পতিতাপল্লীর পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া রিট আবেদনে কান্দাপাড়া পতিতাপল্লী নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ