রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আল-আকসা রক্ষায় প্রয়োজনে শহীদ হবো : আল্লামা জুনাইদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন
চট্রগ্রাম প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানি ঘোষাণার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আল-আকসা রক্ষায় প্রয়োজনে ২শ কোটি মুসলিম শহীদ হবো, তবুও আল-আকসা রক্ষা করব।

আজ বাদ এশা চট্টগ্রাম নগরীর প্রাচীনতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুমের বার্ষিক মাহফিলে  প্রধান অতিথির আলোচনা করেন আল্লামা বাবুনগরী একথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন,  আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা, মুসলমানদের নিকট মক্কা-মদিনার মতো আল-আকসাও পবিত্রতম স্থান, আল-আকসা ইহুদীদের হাতে চলে যাবে তা বিশ্বের ২শ কোটি মুসলিম কখনো মেনে নেবে না।

তিনি কুরআল শরীফের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ইহুদী খ্রিষ্টানরা পরস্পর বন্ধু। কোন মুসলিম ইহুদী-খ্রিষ্টানের বন্ধু হতে পারে না। ইহুদী-খ্রিষ্টানরা সবসময় মুসলিমদের দুশমন।

ট্রাম্পের ঘোষণা যেন বাস্তবায়ন না হয় সেজন্য ওআইসি, আরব লীগ ও মুসলিম দেশের রাষ্ট্র প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান। জেরুজালেমকে ইসরাঈলের হাত থেকে রক্কা করতে যারা প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে তিনি ধন্যবাদ জানান।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ