মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

বিনা টিকেটে রেল ভ্রমণ, ২ লক্ষ টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটের ৮ ট্রেনের ৬০০ যাত্রীর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ঈশ্বরদী-রাজশাহী আন্তঃনগর কমিউটার ট্রেন, রাজশাহী-চিলাহাটি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটি-খুলনা রূপসা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-ঈশ্বরদী বাইপাসগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন পাকশী বিভাগীয় রেল বিভাগের কর্মকর্তারা।  এ সময় ৬০০ যাত্রীর কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার, বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল ইসলাম, বিভাগীয় সংকেত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, বিভাগীয় সহ.বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, এ্যসিসটেন্ট কমান্ড্যান্ট আবু হেনা, টিকেট কালেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু ও ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন

এসএস/