মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

চলমান সংকট নিয়ে বৈঠকে বসছেন সিলেট জমিয়তের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট

জমিয়তে উলামায়ে ইসলামের চলমান সংকট নিরসনে সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ আজ (১২ডিসেম্বর) বাদ জোহর সিলেট ধোপাদিঘীরপার দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসছেন।

এতে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৫ জন করে জেলা দায়িত্বশীল এবং সিলেট জেলা ও মহানগরের সম্পাদকমণ্ডলীর সব সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবদুল বছির ও মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর জমিয়তের নির্বাহী পরিষদের বৈঠকে দলের সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের নির্বাহ সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে মুফতি ওয়াক্কাসের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি দিয়ে তিনজনকে অব্যাহতি দেয়া হয়। এ নিয়ে দলে অস্থিরতা বিরাজ করছে।

তবে গতকাল দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এক বিবৃতিতে মুফতি ওয়াক্কাসের ওই বিবৃতিকে মিথ্যা অ অবৈধ বলে মত দেন। একই সঙ্গে তার এমন সিদ্ধান্ত ও বৈঠক করার অধিকার নেই বলেও জানান। এ জন্য তিনি মিথ্য সংবাদে বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানান দলের কর্মীদের।

কুরআন-হাদিসে পাওয়া পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ও সবজি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ