মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

নারীদের ফসলের মাঠে যেতে মানা: ইমামসহ ৩ জন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুষ্টিয়ার কুমারখালীতে ফসলের মাঠে নারীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির অপরাধে এক মামলায় ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মসজিদের ইমামসহ ৩ জনকে এক দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কুমারখালী থানার উপ-পরিদর্শক শেখ রাজিব আল রশিদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ১০-১৫ জন।

‘ফসলের ক্ষতি’ ও ‘অসামাজিক কার্যকলাপ’-এর হাত বন্ধের উদ্দেশ্যে কল্যাণপুর গ্রামের নারীদের মাঠে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত শুক্রবার মাইকেেএমন ঘোষণা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি সরদার বলেন, মঙ্গলবার রাতে কল্যাণপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত চারজন হলেন কল্যাণপুর জামে মসজিদের পেশ ইমাম আবু মুছা (৩৬), মসজিদ কমিটির সভাপতি আলতাব হোসেন (৪০), সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (৩৮) ও আবুল। সন্দেহভাজন আসামির তালিকায় রয়েছে আনসার আলী (৫০) ও দাউদ শেখ (৩৮)।

৬ জনকেই আজ বুধবার দুপুরে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (কুমারখালী আমলি আদালত) নেওয়া হয়। রিমান্ডের আবেদন করা হলে আদালত আবু মুছা, আলতাব ও মতিয়ার রহমানের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাকি আসামিদের ধরতে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের জোর নির্দেশ দেওয়া হয়েছে। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ