মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

বিপিএল খেলা দেখার সময় দুই চাচাতো ভাইকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিপিএলের খেলা দেখার সময় প্রবাসী দুই চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দত্তপাড়া মাতব্বরবাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে দুবাইপ্রবাসী আক্তার হোসেন (৩৫) ও তাঁর চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে ইতালিপ্রবাসী হাসিফুর রহমান মিম (২৭)।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার এবং এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৭টার দিকে দত্তপাড়ার মাতব্বরবাড়ি এলাকায় বিপিএলের খেলা দেখছিলেন আক্তার ও হাসিফুর। এ সময় অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। দুজনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা বেগম জানান, আক্তার হোসেন ও হাসিফুরের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ওসি ফিরোজ তালুকদার আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়ে থাকতে পারেন। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। সুত্র: এনটিভি।

এসএস/