মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

তাফসির মাহফিলে কালেমা পড়ে মুসলমান হলেন ৫০ বছরের বৃদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনু বালা সেন (৫০) নামে এক মহিলা জীবনের প্রায় অর্ধশত বছর পেরিয়ে কলেমা পড়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম ফাতেমাতুজ জোহরা রাখা হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীর জকুরটলে একটি তাফসিরুল কোরআন মাহফিলে এসে তাফসিরকারকের কাছে কলেমা পড়ে স্ব-জ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেন তিনি। তাকে কলেমা পড়ান তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা রংপুরের কেরামতিয়া কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা শাইখুল ইসলাম শাইখ।

কালেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে তাফসিরুল কোরআন মাহফিলে আসা ধর্মপ্রাণ মানুষরা নবমুসলিম নারীর সাহায্যার্থে নগদ অর্থ প্রদান করেন। এতে প্রায় ১৭ হাজার টাকা অনুদান সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।

তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক শিমুরবাড়ী জকুরটল গ্রামের মমিনুল ইসলাম (৫২) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাফসিরুল কোরআন মাহফিল চলাকালীন সময়ে ওই মহিলা মঞ্চে এসে স্ব-জ্ঞানে হিন্দুধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণের ইচ্ছা পোষণ করলে তাকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণে সহযোগিতা করা হয়।

এ সময় তার সাহায্যে অনুদান হিসেবে আসা ১৬ হাজার টাকা তিনি হেফাজতে রেখেছেন। নবমুসলিম নারীর কোথাও থাকার ঠাঁই না হলে তাকে তিনি নিজের জিম্মায় রাখবেন বলেও জানান মমিনুল ইসলাম।

পার্শ্ববর্তী ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম কবিরমামুদ গ্রামের বানিয়াটারী গ্রামের রমজান আলী (৫৮) রহমত আলী (৬৫) জানান, দীর্ঘদিন ধরে তারা ওই নারীকে মুসলমানদের বাড়িতে চলাফেরা, খাওয়া-দাওয়া করতে দেখেন। তাদের বাড়িতেও  মাঝেমধ্যে ওই নারী থাকতেন। তিনি তাদের কাছে প্রায়ই ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছার কথা জানাতেন। এখন সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমনটি শুনে তারা তার মঙ্গল কামনা করেন।

নব মুসলিম নারী ফাতেমাতুজ জোহরা (৫০) বলেন, আমার বাবা-মা কেউ নেই। আমি ইসলাম ধর্মকে গ্রহণ করে এখন থেকে নামাজ-কালাম পড়বো, রোযা রাখবো। আমাকে সবাই দোয়া করবেন। আমি মুসলমান হয়েই মরতে চাই। এসময় তিনি তার জীবনের বাকি সময়টি ভালোভাবে কাটাতে সবার সহযোগিতা কামনা করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ