মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

মাদ্রাসাছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফকতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসাছাত্রী সাওদা আক্তারকে ছুরিকাঘাত করার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সাওদা আক্তারের বাবা বাকি বিল্লাল বৃহস্পতিবার নান্দাইল মডেল থানায় মামলাটি দায়ের করেন।

সূত্র জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাওদাকে ছুরিকাঘাত করে একই এলাকার আল আমিনের ছেলে মিয়াদ হোসেন ওরফে সিনজন (১৬)।

মিয়াদ ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- একই এলাকার রিয়াদ উদ্দিন সরকারের ছেলে রাব্বি (১৬), ফেরদৌস মিয়ার ছেলে নোমান মিয়া (২০), ফারুক মিয়া (৫০), আল আমিন (৪৫) ও আল আমিনের স্ত্রী কণা আক্তার (৩৫)।

ইতোমধ্যে পুলিশ নোমান মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এ মামলার তদন্তকারী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক নুরুল হুদা জানান, আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার মিয়াদ হোসেন প্রকাশ্য দিবালোকে ওই মাদ্রাসাছাত্রীর ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এইচজে