মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

গোলাপগঞ্জে ফ্রি চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলাপগঞ্জ উপজেলার কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্ট ও আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার কাওছারাবাদ কলেজে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী চক্ষুশিবিরে প্রায় ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করেন। এদের মধ্যে থেকে ৬০ জন রোগী চক্ষু অপরাশেন করা হয়।রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।

কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ¦ আখতার হোসেন কাওছারের সভাপতিত্বে ও কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চ্যানেল এস’র ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান খলকু, তোয়াকুল কলেজের প্রভাষক রোটারিয়ান ফয়সল আহমদ, ইউপি সদস্য তারেক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের সচিব লায়েছ আহমদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রিপা বেগম, বর্ণালী দাস, মাহমুদ নূর, দেলওয়ার হোসেন, আনিসুল ইসলাম, আব্দুর রব, অমল কুমার দে, শাহনূর আলী প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ