মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

গৌরীপুরে পেট্রোল বোমার হামলার নেপথ্যে আ.লীগের অভ্যন্তরীণ কোন্দল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে পেট্রোল বোমা হামলার ১৬ দিনের মাথায় আবারও গৌরীপুরের শাহগঞ্জ বাজারে আওয়ামী লীগের বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন দলটির একাধিক নেতা। দীর্ঘদিন ধরে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি না থাকায় দলীয় রাজনীতিতে কোন্দল চরম আকার ধারণ করেছেও বলে জানান তারা।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রয়াত সংসদ সদস্য ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির তার সময়ে শাহগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লস্কর বেপারি ও সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে সম্মেলন ছাড়াই পকেট কমিটি করেন।

কমিটি গঠনকে কেন্দ্র করে ওই সময় থেকেই ওই ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়। এরই জেরে গত ৩০ নভেম্বর যুবলীগের সম্মেলনে শাহগঞ্জ যুবলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।’

তিনি আরও বলেন, ‘গতকাল বিজয় দিবসেও লস্কর বেপারী গ্রুপ ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করা হয়। এরই জেরে বিকালের পর থেকে দুই পক্ষই মুখোমুখি অবস্থান নেয়।

রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান শহিদুলের নেতৃত্বে বিজয় মিছিল নিয়ে দলীয় শোডাউন করার সময় ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ থেকে পেট্রোল বোমা হামলার ঘটনাটি ঘটেছে।’
তিনি বলেন, ‘সম্মেলনের মাধ্যমে কমিটি না থাকায় গৌরীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে কোনও নিয়ন্ত্রণ নাই।’

এদিকে শাহগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অন্তর বলেন, ‘কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা মোর্শেদুজ্জামান সেলিমের অনুসারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি গ্রুপ শাহগঞ্জ বাজারে সিএনজি ও অটোরিকশা থেকে ২০ টাকা করে চাঁদা ওঠাতো।

১৫/২০ দিন আগে চাঁদা ওঠানো বন্ধ করে দেওয়া হয়। এরই জেরে আব্দুল কুদ্দুস ও সাবেক আওয়à