মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয়ের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সংলগ্ন সীমান্তে ভারতীয়ের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের রংপুর গ্রামের ছানু মিয়ার ছেলে।

বাংলাদেশ সীমান্তের কয়েকজন যুবক বিষয়টি টের পেয়ে ভারতের কাশিয়া পল্লীতে গিয়ে ঘটনাস্থল থেকে ফরহাদের লাশ উদ্ধার করে সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে।

জানা যায়, রোববার বিকেলে নিহত যুবক ফরহাদ আহমেদ (২৭) সীমান্ত পেরিয়ে  ভারতের কাশিয়া পল্লীতে প্রবেশ করলে কাশিয়া পল্লীর বাসিন্দারা তাকে গুলি করে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সীমান্তের মোহনপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমান জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের বিষয়টি বাংলাদেশ সীমান্তের সীমান্তরক্ষী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কেউই কিছু জানেন না।

উপজেলার মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, খবর পেয়ে তিনি ও মোহনপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আতিয়ার রহমানসহ বিজিবি সদস্য ও পুলিশ সদস্যরা নিহতের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ