মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

'ঘুষ মুক্ত নীলফামারী জেলা চাই', বললেন জেলা পরিষদ চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া আল হোসাইন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন বলেছেন, কৃষি এবং কৃষকের জেলা নীলফামারী জেলাকে ঘুষ মুক্ত জেলা হিসেবে দেখতে চাই।

গতকাল নীলফামারী জেলা ডিমলা থানার অন্তর্গত বিন্নাকুরী এলাকায় অনুষ্ঠিত হয় এক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নীলফামারী জেলা কৃষি এবং কৃষকের জেলা। এখানে প্রচুর বন্যা হওয়ার পরেও এবছর কৃষকরা প্রচুর ধান পেয়েছে। এখন আর কেউ না খেয়ে থাকে না।

কিন্তু এই জেলাতে ঘুষ বেড়ে গেছে।সাধারণ মানুষকে ঘুষ দিতে হচ্ছে প্রতিনিয়ত। আর ঘুষের টাকায় পেট ভরে নিচ্ছে নেতারা। আর ঘুষ নয় নীলফামারীকে ঘুষমুক্ত দেখতে চাই।

এলাকাবাসীকে ঘুষ না দেয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ ঘুষ দিবেন না। এব্যপারে সবাই সতর্ক থাকবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন। সবশেষে দেশের উন্নয়নমূলক কাজের কথা বলে তিনি বক্তব্য শেষ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ