শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সেই মাদরাসা অধ্যক্ষ দুই দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি হওয়া আসামীদের জন্য বেহেশত কামনা করে দোয়া করা গোপালপুরের মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ড. ফায়জুল আমীন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে টাঙ্গাইল আদালত।

মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে রিমান্ড আবেদনটি করা হয়। আজ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া এই আদেশ দেন।

উল্লেখ্য, গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফায়জুল আমীন সরকার। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। দোয়ায় ফায়জুল বঙ্গবন্ধু হত্যা মামলায় যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত কামনা করেন। এতে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

এ ঘটনায় ফায়জুলকে আটক করে পুলিশ।  ওইদিন রাতেই টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল কাদের তালুকদার গোপালপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করেন।

জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সদস্য হয়ে এই অধ্যক্ষ গত মাসেই বিদেশ সফর করে এসেছেন।

এদিকে, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ফায়জুল আমীন সরকারের নিজ এলাকা এবং আগের কর্মস্থলে খোঁজখবর নেয়া হচ্ছে। তিনি জামায়াত-শিবির কিংবা রাষ্ট্রবিরোধী জঙ্গি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কী না জানার চেষ্টা চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ