শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না জুয়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘাতক ট্রাক কেড়ে নিল জুয়েলের প্রাণ। রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে জুয়েল নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড় টার দিকে উপজেলার কামারপাড়া এলাকায়। নিহত জুয়েল উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে।

গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চিনি ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলেই জুয়েল নিহত হয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে চিনি ভর্তি ট্রাকটি খাদে পড়ে যায়।

পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ