মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

চট্টগ্রামের সেই ১০ পরিবারকে ৫ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার বিকেলে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় নিহত পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। এছাড়া আহতদেরও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এর আগে বিকাল চারটার দিকে মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন, স্মরণ করেন তার ত্যাগের কথা।

গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে রীমা কমিউনিটি সেন্টারের ঢালু স্থানে নামতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন প্রাণ হারান।

নিহতরা হলেন, মৃত বিনোদবিহারী দাসের ছেলে ঝন্টু দাস (৪৫), রামমোহন দাসের ছেলে কৃষ্ণপদ দাস (৪৫), দীপঙ্কর দাস রাহুল (২৫), ননীগোপাল ভৌমিকের ছেলে অলোক ভৌমিক (৩৬), লালমোহন দাসের ছেলে সুধীর দাস (৪৫), মনোরঞ্জন তালুকদারের ছেলে প্রদীপ তালুকদার (৫০), প্রকৃতিরঞ্জন দে’র ছেলে লিটন দে (৫৩), টিটু (৩২), ধনা শীল (৬৫) ও আশীষ বড়ুয়া।

এ সময় আরও অর্ধশত ব্যক্তি আহত হন। আহতদের অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আর বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল এবং নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের মেজবান আয়োজন করা হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস চকবাজার থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

এইচজে