মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আন্তর্জাতিক কারী-হাফেজদের তেলাওয়াতে মুগ্ধ হাটহাজারীবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার শানদার কেরাত মাহফিল আজ (২৭ ডিসেম্বর) বুধবার হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

আজীমুশশান কেরাত মাহফিলে অংশগ্রহণ করেছেন, ভারতের দারুল উলূম দেওবন্দের কেরাত বিভাগীয় প্রধান, কারী আব্দুর রউফ বুলন্দশহরী, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ তরীকুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আহসান উল্লাহ আওয়ার ইসলামকে জানান, কারী এ.কে.এম. ফিরোজ, কারী আমজাদ, সাইদুল ইসলাম আসাদ, শিশু কারী আবু রায়হান, শিশু কারী মাহমুদ, হাফেজ সাইফুর রহমান তকী, হাফেজ জাকারিয়াসহ আজকের আমন্ত্রিত কারীরা সকলেই উপস্থিত হয়েছেন৷

এছাড়াও, মিশর,পাকিস্থান, ভারত থেকে আগত কারী সাহেবগণও আজকের মাহফিলে কেরাত পরিবেশন করেছেন৷ কেরাত মাহফিলে সভাপতিত্ব করেছেন, কারী মাওলানা ইউসুফ, কারী মাওলানা আব্দুল মালেক, কারী মাওলানা জহিরুল হক, কারী মাওলানা আব্দুর রহমান।

উল্লেখ্য, উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে তিন ব্যাপি মাহফিল চলছে। প্রথম দিন কেরাত মাহফিল, শেষ দু'দিন তাফসীরুল কুরআন মাহফিল।

আরএম/