মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আমরা আ'লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির অনুসারী নই, ইসলামের অনুসারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট। স্বতন্ত্রভাবে মিনার প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নবীনগর কওমি ছাত্র ঐক্য পরিষদ এ স্মরণ সভার আয়োজন করে।

আবুল হাসানাত আমিনী আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির অনুসারী নই। আমরা ইসলামের অনুসারী। আগামী নির্বাচনে নবীনগর থেকে মিনার প্রতীকে মাওলানা মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নবীনগর উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হাসান, মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ