মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বগুড়া জেলা ইজতেমা : জুমার নামাজে লাখো মুসল্লির ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আজ বগুড়া জেলা ইজতেমার দ্বিতীয় দিনে জুমার জামাতে লাখো মুসল্লির সম্মিলন ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, সকাল ১০ থেকে আশ-পাশের এলাকা থেকে মুসল্লিরা জুমা আদায়ের জন্য আসতে শুরু করে। বেলা ১২টার মধ্যে মাঠ ভরে যায়।

জেলা ইজতেমা উপলক্ষ্যে বগুড়ার বৃহত্তর জুমার জামাতে অংশ নিয়েছে প্রায় ৩ লাখ মানুষ।

গত বৃহস্পতিবার বগুরা জেলা সদরের ঝোপগাড়িতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ইজতেমা শেষ হবে আগামীকাল সকালে।

বগুড়ায় স্মরণকালের এই সর্ববৃহৎ জুম্মার নামাজের জামাতে  অংশ নেন শিশু কিশোর থেকে সব বয়সী মানুষেরা। বেলা আড়াইটায় জুম্মার নামাজ আদায় করা হয়।

জুম্মার এই জামাতে ঈমামের দায়িত্ব পালন করেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা রবিউল হক। এছাড়াও তিনি শুক্রবার ফজর নামাজের পর বয়ান করেন।

আয়োজক তাবলিগ জামাতের সদস্য শাহীন হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে আখেরি মোনাজাত এর মধ্য দিয়ে আঞ্চলিক এই বিশ্ব উজতেমা সম্পন্ন হবে।

শনিবার ফজরের নামাজ পর বয়ান করবেন মাওলানা ইউসুফ আলী। এরপর আখেরি মোনাজাতের আগে হেদায়েতের বয়ান করবেন মাওলানা আব্দুল মতিন।

সবশেষে আখেরি মোনাজাত এর দোয়া  করবেন মাওরানা রবিউল হক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ