মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ছাত্র মজলিস সিলেট পূর্বজেলার দুইদিনব্যাপী সহযোগী সদস্য কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী সহযোগী সদস্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ও ২৯ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার শহরস্থ মজলিস মিলনায়তনে সংগঠনের সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাবের আল হাসানের পরিচালনায় দুইদিনব্যাপী সহযোগী সদস্য কর্মশালা অনুষ্ঠিত।

এতে বিষয়ভিত্তিক আলোচনা করেন রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুহাম্মদ মঞ্জুরে মাওলা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শাহিন, বিশিষ্ট কবি- লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ।

বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি মোহাম্মদ জারির হুসাইন, সাবেক পূর্বজেলা সভাপতি প্রিন্সিপাল মুহাম্মদ খায়রুল ইসলাম, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ খাঁন, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট পূর্বজেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক সাদিকুর রহমান, পশ্চিম জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক সুলায়মান আহমদ হুজায়ফা, নাঈম উদ্দিন, এনামুল ইসলাম, রুহুল আমীন, সাইফুর রহমান প্রমুখ।

এসএস/