মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের কালিহাতীতে নেশাগ্রস্থ ছেলের হাতে এক মায়ের মৃত্যু ঘটেছে। নেশার টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত নারীর নাম বিথি বেগম (৪০)। সে সাতুটিয়ার মামুন মিয়ার স্ত্রী।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতুটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, মাদকাসক্ত ছেলে শিশির নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করেছে।

এ প্রসঙ্গে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শনিবার সকালে মামুন মিয়া তার স্ত্রী বিথি ও ছেলে শিশিরকে (২৩) বাড়িতে রেখে ঢাকায় যান। রাতে তিনি বাড়ি ফিরে দেখেন বিথির মরদেহ ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ সময় মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি কুড়াল ও শিশিরের একটি লুঙ্গি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে যে নেশার টাকা না পেয়ে ছেলে শিশির তার মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর শিশির পলাতক রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ