মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নতুন বই দেয়ার প্রলোভনে শিশু ‘ধর্ষণের চেষ্টা’, শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: খাগড়াছড়ি সদর উপজেলায় নতুন বই দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।

মেয়েটির মা বলেন, সোমবার বিকালে উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল তার মেয়েকে প্রথম শ্রেণিতে ভর্তি করে নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিস কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে রফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সোমবার রাতে স্কুলের অফিস কক্ষ থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেছেন।

এদিকে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎক নয়ন ময় ত্রিপুরা জানিয়েছেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখনো প্রতিবেদন হাতে পাওয়া যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ