মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে গরীব ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমির হোসাইন আল হামজা: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলার উদ্যোগে গরীব ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায়  সংগঠনের নরসিংদী জেলা শাখার ভেলানগরস্থ কার্যালয়ে ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুহা. জয়নাল আবেদীন ভূইয়ার সভাপতিত্বে দুস্থ, এতিম ও গরীব ছাত্রদের মাঝে শীতবস্ত্র অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্র শাইখ ফজলুল করীম মারুফ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।

এ সময় প্রায় অর্ধ শতাধিক এতিম, গরীব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারী জননেতা আশরাফ উদ্দীন ভূইয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আরিফ বিন মেহের, প্রশিক্ষণ সম্পাদক মুসা বিন কাসিম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম শিবপুরী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি গাজী মু. হেমায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসাইন, স্কুল বিষয়ক সম্পাদক মিজান হোসাইন, বিষয়ক মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহা. মোস্তফা কামাল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. শেখ সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ