মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘দালালদের টাকা নয়; সরকারি ফি ১০০ টাকায় চাকরি হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য দালালদের হাতে টাকা দিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। তিনি বলেছেন, সরকারি ফি ১০০ টাকা দিয়েই যোগ্যদের চাকরি হবে।

বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ আহ্বান জানান পুলিশ সুপার।

মো. মনিরুজ্জামান বলেন, তিনি সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেয়ার পর কনস্টেবল পদে দুইবার নিয়োগ পরীক্ষা হয়েছে। গত দুই পরীক্ষায় কোনো ধরনের হয়রানি ছাড়াই যোগ্যরা নিয়োগ পেয়েছেন। নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা থাকায় দালালরাও নিয়োগপ্রত্যাশীদের সাথে কোনো ধরনের প্রতারণা করার সুযোগ পাননি।

পুলিশ সুপার বলেন, আগামী ১৮ জানুয়ারি সিলেট জেলায় অনুষ্ঠিতব্য পরীক্ষার মাধ্যমে ২০২ জন পুরুষ ও ৩৬ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে। নিয়োগের জন্য কেউ দালালের শরণাপন্ন হলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

চাকরিতে এখন যেভাবে চারপাশে দালালের উৎসুক নজর তাতে চাকরিপ্রার্থীদের লাখ লাখ টাকা খোয়াতে হয়। এই সময়ে সিলেট পুলিশ সুপারের এমন বক্তব্য জনমনে আশার সঞ্চার করবে।

হে তরুণ! চাকরির পেছনে কেন দৌড়াচ্ছেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ