মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দোহারে যাত্রাপালা বন্ধে উপজেলা প্রশাসনে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দোহারের নারিশা পদ্মারচরের অশ্লীল যাত্রাপালা বন্ধের দাবীতে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় জনতা।

গতকাল বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যাত্রা বন্ধের দাবীতে স্বারকলিপি প্রদান করেন দোহারের সর্বস্তরের সাধারণ জনতা।

এ সময় যাত্রা বন্ধের আশ্বাস দিয়ে দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় দোহারের এক ইঞ্চি মাটিতেও এই ধরনের যাত্রা পালা হতে দেওয়া হবে না।

থানা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল আমিন বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানের সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, মাওলানা আব্দুল গাফফার আল ফরিদী, হাফেজ রুহুল আমিন দেওয়ান, মাওলানা আব্দুর রশীদ, মুহাম্মদ মিল্টন, আল-ইমরান প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ