মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে র‍্যাব সদস্যদের ওপর এলাকাবাসীর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাইকে ডাকাত ঘোষণা দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা চালিয়েছে এলাকাবাসী।

এতে র‍্যাবের চার সদস্য আহত হয়েছেন। এ সময় র‍্যাবের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত র‌্যাব সদস্যরা হলেন র‍্যাব-১১ এর উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, কনস্টেবল সাখাওয়াত, সৈনিক শাহীন ও ইসহাক।

চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন জানান, সাদা পোশাকে চারজন লোক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিভিন্ন মামলার আসামি ফরিদের বাড়িতে যান।

এ সময় ফরিদের মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে র‍্যাব সদস্যদের আটক করে মারধর করেন। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, হাতিয়া-রামগতির সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় র‍্যাবের গোয়েন্দা বিভাগের একটি দল সন্ধ্যায় সাদাপোশাকে রামগতির চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় টহলে যায়।

চরগাজী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির কাছে এলাকাবাসীর সঙ্গে র‍্যাব সদস্যদের কথা বলার এক পর্যায়ে তাদের ডাকাত বলে সন্দেহ হয় এলাকাবাসীর। এ সময় মাইকে ডাকাত বলে চিৎকার শুরু করে স্থানীয়রা।

তাদের হামলায় আহন হন র‍্যাব-১১ এর এসআই মফিজুল ইসলাম, কনস্টেবল সাখাওয়াত, সৈনিক শাহীন ও ইসহাক। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন এসেছেন। আমরা ঘটনাস্থলে আছি’। সুত্র: এনটিভি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ