শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ঢাকায় বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর তেজগাঁও থানাধীন বিজয় স্মরণিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুপম বিও নামে বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেল আরোহী রুপম বিজয় স্মরণি মোড়ে পৌঁছলে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তেজগাঁও থানার এসআই হাওলাদার তাকে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার পকেটে থাকা আইডি কার্ড দেখে জানা গেছে তিনি একজন বিজিবি সদস্য।
লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ