আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বাতাস, দৃশ্যমানতা কমে যাওয়া, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের বিষয়ে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে মক্কায় অবস্থানরত ওমরাহযাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টির সময় নিচু এলাকা, জলাবদ্ধ সড়ক ও আকস্মিক বন্যাপ্রবণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া প্রবল বাতাস ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন
এসএইচ/